• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন

শেরপুর প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যারা মায়েদের সম্মান করে না, তারাই এসব কাজ করে। ইতর শ্রেণির মানুষ ছাড়া এমন কাজ করা সম্ভব নয়।’ এ ঘটনায় যেসব মা কষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন। তিনি বলেন, যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চান এবং বৈষম্য, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা ও নারীর সম্মানহানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতির নামে মানুষ খুন হলে সে রাজনীতি আমরা ঘৃণা করি। একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসে নিজেদের দুই শতাধিক লোককে হারিয়েছে। এমন রাজনীতি আমরা চাই না।’ জামায়াতে ইসলামী এমন রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে নোংরা রাজনীতি, হানাহানি ও বিভেদ থাকবে না এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান তিনি।

শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার বিচার দাবি করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হত্যা করা হয়েছে, অথচ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

কৃষি উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, শেরপুর অঞ্চল কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। এ খাতকে আরও শক্তিশালী করতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন রয়েছে। তবে আগে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমতায় এলে দেশের কোনো জেলা মেডিক্যাল সুবিধা থেকে বঞ্চিত থাকবে না বলেও জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেললাইন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ তারিখ প্রথমে ‘হ্যাঁ’ ভোট এবং পরে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তিনি বলেন, “‘হ্যাঁ’ মানেই আজাদি।”

এর আগে সকাল ১০টা ৫৬ মিনিটে হেলিকপ্টারে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান ডা. শফিকুর রহমান। পরে তিনি ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কবর জিয়ারত করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী