নাগরপুরে গণসংযোগ করলেন ডা. আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী পাকুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ডা. হামিদ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণ ভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন খানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ মো: নজরুল ইসলাম খান/ আ







