• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজির দাম

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ এ.এম.
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। সংগৃহীত ছবি

চলতি ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে—সে সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

একই সঙ্গে এদিন অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।

এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই দিনে অটোগ্যাসের দামও বাড়ানো হয়। সে সময় ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩ স্লোগান
নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩ স্লোগান
বিটিভিকে ১৮ কোটি মানুষের চ্যানেল করতে হবে
রিজওয়ানা হাসান বিটিভিকে ১৮ কোটি মানুষের চ্যানেল করতে হবে