• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবহাওয়া অধিদপ্তর

ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ভিওডি বাংলা ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ এ.এম.
ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। সংগৃহীত ছবি

কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা বিরাজ করছে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও চলতি ফেব্রুয়ারি মাসে তা আবারও ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। একই সঙ্গে এ মাসে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে ফেব্রুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এ ছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানীতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
রাজধানীতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে