অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ভারত পাকিস্তানকে ৫৮ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের দেওয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায়। ব্যাটিং ধসের কারণে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে আফগানিস্তান।
বুলাওয়েতে সুপার সিক্সের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। ভেদান্ত ত্রিবেদী ৬৮ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন। এছাড়া কণিষ্ক চৌহান করেন ৩৫, আরএস অম্বরিশ যোগ করেন ২৯ রান, এবং খিলান প্যাটেল ১৫ বলে ২১ রান। পাকিস্তানের হয়ে সুবহান নেন ৩ উইকেট নেন ৩৩ রানে।
জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১৯৪ রানে। উসমান খান ৬৬ ও জহুর ৪২ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক আয়ুষ মাথ্রে, তিনি ৩ উইকেট নেন ২১ রানে। খিলান প্যাটেলও নেন ৩ উইকেট এবং কণিষ্ক চৌহান ১ উইকেট নেন।
পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ ছিল ২৫৩ রানের লক্ষ্য ৩৩.৩ ওভারের মধ্যে তাড়া করা। অসম বাউন্সের উইকেটে শুরু থেকেই এই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে পড়ে। ভারতের স্পিন আক্রমণ ও রক্ষণাত্মক বোলিং কৌশলের সামনে পাকিস্তানের মিডল অর্ডার ব্যর্থ হয়।
এই জয়ের ফলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। অন্যদিকে পাকিস্তান ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে শৃঙ্খলার অভাব এবং কৌশলগত সিদ্ধান্তহীনতার কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়।
ভিওডি বাংলা/ আরিফ







