• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

প্লট দুর্নীতি

হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি-আজমিনারও শাস্তি ঘোষণা

আদালত প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পি.এম.
সংগৃহীত ছবি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর, এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।   

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দুই মামলায় রায় ঘোষণা করেন। আদালত সব আসামিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড রয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে একজনকে ১ বছর এবং বাকিদের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

৫ বছর কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

শুধু রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই দুই মামলায় মোট ১৪ জন আসামি রয়েছেন। আজমিনার বিরুদ্ধে করা মামলায় আরও ৩ জন এবং রাদওয়ানের বিরুদ্ধে আরও ৩ জন আসামি রয়েছেন।

এর আগে একই প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির চার মামলায় শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেন। ফলস্বরূপ, প্লট বরাদ্দে আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কর্মকর্তাদের প্রভাবিত করেছিলেন। মামলার আসামিরা নিজেরা বা অন্যকে লাভবান হওয়ার উদ্দেশ্যে পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেন।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপিকে মৃত্যুদণ্ড
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
৬ লাশ পোড়ানো মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা