এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক

সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সরকারি মহলে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাক হওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফাওজুল কবির জানান, তার ফোন নম্বরটি অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি স্পষ্ট করে সতর্ক করেন যেন কেউ প্রতারণার ফাঁদে না পড়েন। ফাওজুল কবির লেখেন, “আমার ফোন নম্বর হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।”
এই ঘটনার আগে নারী ইস্যু সংক্রান্ত একটি বার্তাকে ঘিরে নির্বাচনী রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়। দলীয় সূত্রের দাবি অনুযায়ী, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ষড়যন্ত্রকারীরা নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের সাইবার হস্তক্ষেপের শিকার হলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির।
ভিওডি বাংলা/এমএস







