• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

কড়াইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ড্যাবের ফ্রি হার্ট ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পি.এম.
কড়াইল এলাকায় ড্যাব আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্প পরিদর্শন করছেন ডা. জুবাইদা রহমান-ছবি-ভিওডি বাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম রাজধানীর মহাখালীর কড়াইল আনসার ক্যাম্প এলাকায় অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) কর্মসূচি পরিদর্শন করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে উপস্থিত নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, মানবিক বাংলাদেশ গঠনে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা. খবির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার