ঢাকা-১০ আসনে রবিউলের গণসংযোগে জনস্রোত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে গণসংযোগে করছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সামনে থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু হয়, যা শেষ হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে এসে।
গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ রবিউল আলম রবি।
গণসংযোগে তিনি বলেন, ঢাকা-১০ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব।
বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। এবং অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে দেশের বিজয় হবে জাতির বিজয় হবে।
গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই শেখ রবিউল আলম রবির সাথে হ্যান্ডসেট করেন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে বলে তারা আশাবাদী।
গণসংযোগ শেষে ল্যাবএইড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন শেখ রবিউল আলম রবি। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।
ভিওডি বাংলা-সবুজ/জা







