• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

মাহবুব খোকন:

নারী অধিকার ও ক্ষমতায়ন রোধে জামায়াতের অবস্থান স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পি.এম.
নোয়াখালীর চাটখিলে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন-ফাইল ছবি

নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নারী স্বাধীনতা, সম্মান ও ক্ষমতায়ন বাধাগ্রস্ত করতে চায় জামায়াতে ইসলামী। নারীদের অগ্রযাত্রার বিপক্ষে অবস্থান নিয়ে দলটি বারবার নিজেদের মানসিকতা প্রকাশ করেছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নোয়াখালীর চাটখিল উপজেলায় এক নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন মাহবুব খোকন।

তিনি বলেন, প্রস্তাবিত সংস্কার পরিকল্পনায় নারীদের অধিকার ও অংশগ্রহণ বাড়ানোর সুস্পষ্ট অঙ্গীকার থাকলেও জামায়াত আমিরের বক্তব্য নারীর মর্যাদা ক্ষুণ্ন করারই প্রমাণ। জামায়াতে ইসলামীর বক্তব্য ও রাজনৈতিক আচরণ নারীদের প্রতি অবমাননাকর মনোভাবেরই প্রতিফলন।

মাহবুব খোকন আরও বলেন, আসন্ন নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন না দেওয়া জামায়াতের নারী-বিরোধী অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে। একই সঙ্গে নারীদের জন্য আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা কর্মঘণ্টার প্রস্তাব আসলে নারীদের সুযোগ সীমিত করা এবং তাদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।

তিনি দাবি করেন, নারীদের প্রকৃত ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।

বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে এবং নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার