• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

এস এম জাহাঙ্গীর হোসেন:

হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই হারিয়ে গেছেন

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পি.এম.
দক্ষিণখানে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন-ছবি: সংগৃহীত

বিএনপিকে অস্তিত্বহীন করার অপচেষ্টা চালাতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রাজনৈতিকভাবে হারিয়ে গেছেন-এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনি প্রচারণার ত্রয়োদশ দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে করতে শেখ হাসিনা আজ নিজেই অস্তিত্বহীন। বিএনপি নেতাকর্মীদের ওপর বছরের পর বছর জুলুম-নির্যাতন চালানোর ফলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।” তিনি দাবি করেন, ক্ষমতাসীন সরকারের দমন-পীড়নের রাজনীতির পরিণতিই আজকের এই বাস্তবতা।

তিনি বলেন, গত সতেরো বছর ধরে দেশে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম ছিল। এই সময়ে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক কর্মী ও অসংখ্য নিরীহ মানুষ মিথ্যা ও সাজানো মামলায় কারাবরণ করেছেন। “আমরাও ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলাম। একই কারাগারে আলেম-ওলামাদের সঙ্গে দিন কাটাতে হয়েছে,”-বলেন তিনি।

এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিনের এই জুলুম-নির্যাতনের কারণে বিএনপির বহু নেতাকর্মীর পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে চরম সংকটে পড়েছে। তিনি বলেন, “এই ত্যাগ ও কষ্টের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।”

ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আগামী দিনে যেন কোনো নেতাকর্মী আর এ ধরনের নির্যাতনের শিকার না হয়, সে জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।” জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলোতে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। “পলাতক হাসিনার অধীনে আয়োজিত নির্বাচন ছিল ভোটারবিহীন ও প্রশ্নবিদ্ধ,”-বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এবার মানুষ নিজের ভোট নিজেই দেবে। আমি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাই।”

দক্ষিণখান এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এলাকাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত দুরবস্থা, জলাবদ্ধতা, সড়ক সমস্যা ও নাগরিক সেবার ঘাটতিতে জর্জরিত। “আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব,”-বলেন তিনি।

পথসভা ও গণসংযোগে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন। এ সময় দক্ষিণখান ও উত্তরখান থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার