• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আল্লাহ যেন আমাকে ঢাকা-১৪ আসনের সেবক হিসেবে কবুল করেন: তুলি

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পি.এম.
মিরপুরের ৮ নম্বর ওয়ার্ডের তামান্না পার্কসহ এলাকায় দিনব্যাপী গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়কালে বক্তব্য দেন তুলি  -ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, “আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আল্লাহ আমাকে যেন ঢাকা–১৪ আসনের জনগণের খেদমত করার তাওফিক দেন-এটাই আমার একমাত্র চাওয়া।”

সোমবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে মিরপুরের ৮ নম্বর ওয়ার্ডের তামান্না পার্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

তুলি বলেন, “আজকের এই পবিত্র রাতে আপনারা সবাই আমার জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করেন। আমাকে ফেলে চলে যাবেন না, আমিও ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো।”

তিনি জানান, আমি কোনো নেতা বা নেত্রী হিসেবে নয়-কারো সন্তান, কারো বোন, কারো পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলবো।”

নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে তুলি বলেন, “আমি তারেক রহমানের প্রতিনিধি এবং আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব কাঁধে তুলে নেবো।”

আমি ভাষা সৈনিকের সন্তান, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা হিসেবে একজন সংগ্রামী নারী। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না। আমি পজিটিভ রাজনীতিতে বিশ্বাস করি। কারো বিরুদ্ধে অভিযোগ তুলে নয়-আমি কী কাজ করতে পারবো সেটাই জনগণের সামনে তুলে ধরতে চাই।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহ আমাকে আন্তর্জাতিকভাবে কথা বলার ও কাজ করার সুযোগ দিয়েছেন। আমার সব অভিজ্ঞতা আমি ঢাকা-১৪ আসনের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।”

গণসংযোগ কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার