• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চুক্তি না করলে ‘ভয়াবহ কিছু ঘটবে’, ইরানকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

উত্তেজনা, হুমকি ও পাল্টা হুমকির মধ্য দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে। আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগবি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে—বড় বহর—বড় এবং সেরা ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়, অসাধারণ হবে। কিন্তু যদি এর মাধ্যমে না হয় তাহলে (ইরানের সঙ্গে) খারাপ কিছু ঘটবে।”

যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে মূলত তিনটি শর্ত মানতে চাচ্ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা ইরানি সূত্র জানিয়েছে, প্রথম শর্ত হলো ইউরেনিয়াম মজুদ শূন্যে নামানো, দ্বিতীয় শর্ত ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম সীমিত করা, এবং তৃতীয় শর্ত হলো হুতি, হিজবুল্লাহসহ অন্যান্য প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করা।

ইরান এখন পর্যন্ত ইঙ্গিত দিয়েছে যে তারা পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত আলোচনা করতে রাজি। তবে ইরানি সূত্র জানিয়েছে, ব্যালিস্টিক মিসাইল বিষয়ক কোনো আলোচনা তারা গ্রহণ করবে না।

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরান পারমাণবিক কার্যক্রম স্থগিত বা সম্পূর্ণ বন্ধ করাতেও প্রস্তুত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের শুল্ক হ্রাসে চাঙা ভারতের শেয়ারবাজার, শক্তিশালী রুপি
ট্রাম্পের শুল্ক হ্রাসে চাঙা ভারতের শেয়ারবাজার, শক্তিশালী রুপি
ক্ষমতা, অপরাধ ও অমীমাংসিত রহস্য
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন: ক্ষমতা, অপরাধ ও অমীমাংসিত রহস্য
গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস
গাজার দায়িত্ব হস্তান্তর নিয়ে নতুন তথ্য জানাল হামাস