• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিচারকের দায়িত্বে সোহানা সাবা


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পি.এম.
শেয়ার করুন 0
বিচারকের দায়িত্বে সোহানা সাবা

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। বিচারকের দায়িত্ব পালন করতে এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন অভিনেত্রী।

বিচারকের দায়িত্ব পাওয়ার পর বেশ উচ্ছ্বসিত সাবা। সংবাদমাধ্যমে জানান, এবারই প্রথমবার ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হলেন। এর আগে অনেকবার বিচারকের দায়িত্ব পালনের প্রস্তাব পেলেও ব্যস্ততা আর সময়ের অভাবে ভদ্রতার সঙ্গে তাদের ‘না’ জানান অভিনেত্রী। তবে এবার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তা লুফে নিয়েছেন। কারণ কোনো উৎসবে বিচারকের দায়িত্ব পাওয়া মানে সর্বোচ্চ সম্মানের বিষয় বলে মনে করছেন সাবা।

সাবা বলেন, ২০১৫ সালে ‘বৃহন্নলা’ সিনেমায় অভিনয় করে ‘জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পাই। তারপর থেকেই বেশ কয়েকবার এই উৎসবে জুরি হিসেবে ডাক পাই। কিন্তু ব্যস্ততার কারণে সময় মেলাতে পারিনি। এরপরই সুখবরই দিয়ে সাবা বলেন, আমি আমার কাজের মাধ্যমে বাংলাদেশি হিসেবে দেশের মুখ রক্ষা করবো। আশা করি, আগামী দিনগুলোতে একটার পর একটা সারপ্রাইজ উপহার দেবো।

শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে পর্দা উঠেছে ৫ দিনব্যাপী জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতামূলক এই চলচ্চিত্র উৎসবে ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে। সেখান থেকে ৪৮টি দেশের ২৪০টি চলচ্চিত্র নির্বাচিত হয় উৎসবে প্রদর্শনীর জন্য। উৎসবের পর্দা নামবে আগামী ২১ জানুয়ারি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান