• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোট উৎসবমুখর ও সুষ্ঠুভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোরা কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‌‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।’ জাহাঙ্গীর আলম চৌধুরী ভোট প্রক্রিয়ার টেকনিক্যাল দিকগুলো নিয়েও আশাবাদী ছিলেন এবং বললেন, ভোট সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

এ সময় মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এনআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
রিজওয়ানা হাসান শব্দদূষণ রোধে হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
স্বৈরতন্ত্র ঠেকাতে গণভোটে জুলাই সনদ প্রয়োজন: আলী রীয়াজ
স্বৈরতন্ত্র ঠেকাতে গণভোটে জুলাই সনদ প্রয়োজন: আলী রীয়াজ
র‍্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'
র‍্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'