• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনে ৪৫০ ড্রোন ও ৭০ ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ এ.এম.
রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো। ছবি: এএফপি

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর একযোগে এই হামলা চালানো হয়। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, সোমবার রাশিয়া ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে অন্তত ৪৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চলমান প্রায় চার বছরের যুদ্ধে এর আগে কখনও ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার ওপর এত বড় পরিসরে হামলা চালানো হয়নি বলে দাবি করেন তিনি।

হামলার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, ওই দিনই ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে যান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের সফরের প্রতিক্রিয়ায় রুশ বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের এই হামলা চলতি বছরে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর সবচেয়ে বড় আক্রমণ। হামলায় প্রতিষ্ঠানটির ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলেও জানানো হয়।

জেলেনস্কি তার টেলিগ্রাম বার্তায় আরও বলেন, “ইউক্রেনে বর্তমানে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস। রাতে তা প্রায়ই মাইনাস ২০ ডিগ্রিতে নেমে আসে। এমন ভয়াবহ শীতের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো ও আতঙ্ক ছড়াতেই এই হামলা চালিয়েছে রাশিয়া।”

এদিকে এমন এক সময় এই হামলা চালানো হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র : এএফপি

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার
বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৩ দিনে নিহত ২৫৫
বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৩ দিনে নিহত ২৫৫
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রয়োজন নেই: আমিরাত
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রয়োজন নেই: আমিরাত