• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আপত্তিকর পোস্ট

গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ এ.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। তবে জামায়াতের দাবি, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগেও দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে এক পোস্টে বলেন, তার বাবার এক্স আইডি হ্যাক হয়েছে এবং একটি চক্র নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এ ধরনের চক্রান্ত চালাচ্ছে। তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের বিষয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার