গ্যালারিতে ‘তীক্ষ্ণ দৃষ্টি’, বিতর্কে কারিনা কাপুর

বলিউডে কারিনা কাপুর খানকে ঘিরে আলোচনা যেন কখনোই থামে না। কাপুর খানদানের কন্যা এবং নবাব পরিবারের ঘরণি—এই দুই পরিচয় কি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে? কারও চোখে তিনি ‘আত্মসচেতন’, আবার অনেকের কাছে চরম ‘অহংকারী’। সম্প্রতি গ্যালারিতে ঘটে যাওয়া এক ঘটনা সেই পুরনো বিতর্ককেই নতুন করে উসকে দিয়েছে।
ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-কে সমর্থন জানাতে গ্যালারিতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান—তৈমুর ও জেহ।

খেলা চলাকালীন গ্যালারিতে সাইফ-করিনা যখন খোশমেজাজে সময় কাটাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ। তার সঙ্গে ছিলেন মা ও স্বামী দীপক চৌহান।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ আগ্রহী হয়ে ওঠেন। তবে সমস্যা তৈরি হয় কারিনাকে ঘিরে। অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

এই বিষয়টি মোটেও ভালোভাবে নেননি কারিনা। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে তিনি বেশ কড়া ও বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছেন। পরিস্থিতি বুঝে সাইফ দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি নিজেই কারিনাকে ডেকে নেন এবং সবাইকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন।
তবে ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও, মাঝেমধ্যেই আরতির দিকে কারিনার সেই ‘তীক্ষ্ণ দৃষ্টি’ নেটিজেনদের চোখ এড়ায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। করিনার সমালোচকরা মন্তব্য করতে ছাড়ছেন না। কেউ লিখেছেন, ‘ওর অ্যাটিটিউড সবসময়ই এমন।’ আবার কেউ বলছেন, ‘নিজেকে খুব বড় কিছু মনে করেন তিনি।’
ভিওডি বাংলা/ আ







