• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

চাকরি পেল ১০ শিক্ষার্থী

কুড়িগ্রামে প্রথমবারের মতো জব ফেয়ার

কুড়িগ্রাম প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পি.এম.
কুড়িগ্রামে প্রথমবারের মতো জব ফেয়ার। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে প্রথমবারের মতো নার্সিং শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলো দিনব্যাপী জব ফেয়ার। আর এই কর্মসংস্থান মেলায় চাকরি পেলো ১০ শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসংস্থান মেলায় জেলার ১২টি চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করে। নার্সিং বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি ছিল কর্মজীবনে প্রবেশের এক নতুন সুযোগের দুয়ার।

মেলায় অংশ নেওয়া চাকুরিপ্রত্যাশী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন, জমা দেন জীবনবৃত্তান্ত এবং নেন ক্যারিয়ার গড়ার প্রয়োজনীয় দিকনির্দেশনা।

কুড়িগ্রামে প্রথমবারের মতো জব ফেয়ার।

এক চাকুরিপ্রত্যাশী শিক্ষার্থী বলেন, ‘এক জায়গায় এত প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সুযোগ আগে কখনো পাইনি। আশা করছি এখান থেকেই আমার ক্যারিয়ারের যাত্রা শুরু হবে।’

কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ নীহার বানুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিস্বর্গ মেরাজ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে নয়; বরং ৩ থেকে ৪ বছরের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মধ্য দিয়েই একজন দক্ষ ও মানবিক নার্স তৈরি হয়। যোগ্য নার্স যদি যোগ্য স্থানে কাজের সুযোগ পান, তাহলে উপকৃত হবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আর সবচেয়ে বেশি লাভবান হবে রোগীরা।

ভিওডি বাংলা/ মোঃ মশিউর রহমান বিপুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী