• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা:

মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা জানলেন

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি আলোচনা করে নির্বাচনী নিরাপত্তার বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছেন এবং সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বৈঠকে নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বের সঙ্গে আলাপ হয়েছে।

এছাড়া, দুই দেশের নিরাপত্তা-সংক্রান্ত খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এই সফর দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি