• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আমেরিকার চিকিৎসক দম্পতির বাসার সামনে ড্রোন ক্যামেরা উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ী এলাকায় ডা. এড্রিক বেকারের হাসপাতালের সেই চিকিৎসক দম্পতির বসবাসরত বাসার সামনে একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা পড়ে থাকার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত আমেরিকার দম্পতি চিকিৎসক জেসিন ও তার স্ত্রী মেরিন্ড তাদের বাসার সামনে ড্রোন ক্যামেরাটি দেখতে পান।

বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে সংগঠনটির নির্বাহী পরিচালক পিজন নংমিন কে অবগত করেন। পরে তার নেতৃত্বে সহকর্মীদের সহযোগিতায় সকাল ৯টার দিকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ড্রোনটি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে প্রজেক্টের নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, বিদেশি চিকিৎসকরা আমাদের এলাকায় মানবিক সেবামূলক কাজ করছেন। তাদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রোনটি কোথা থেকে এসেছে বা কারা পরিচালনা করেছে- তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আমরা দ্রুত পুলিশকে অবহিত করেছি এবং ড্রোনটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে মধুপুর থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানায়, ড্রোন ক্যামেরাটি প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে অচল। কিন্তু এটি কিভাবে এখানে আসলো, কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসলাম চৌধুরী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
মাদারীপুরের দুই আসনে বিএনপি, একটিতে ঐক্যজোট বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী