• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ

খুলনা প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৬ বছরে অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার কারণে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের পক্ষপাতিত্বের ফলে জাতীয় ও স্থানীয় নির্বাচনের কাঠামো ধ্বংস হয় এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়, যার ফলস্বরূপ একনায়কতন্ত্র ও স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটে। এই প্রক্রিয়ার মদদদাতা, পক্ষপাতকারী ও অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই বর্তমান কঠিন পরিণতির মুখোমুখি। কেউ চাকরিচ্যুত, কেউ পলাতক, কেউ জেলে। এ অবস্থাকে গভীরভাবে অনুধাবন করে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে হবে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণ ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের। নির্বাচন সংশ্লিষ্ট সামান্যতম ভুলও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারবে না।” তিনি ভোটকেন্দ্রে অনিয়ম বা ব্যালটবাক্স ছিনতাই হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপের হুঁশিয়ারিও দেন।

তিনি জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং মাঠ পর্যায়ের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদান নিশ্চিত করা হবে।

উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’। এটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক তৈরি এবং আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসারসহ কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। অ্যাপটি অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানে সাহায্য করবে।”

তিনি আরও নির্দেশ দেন, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের দ্রুত পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে এবং ভোটকেন্দ্রে তাদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে রাখতে হবে যাতে ভোটাররা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি