• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারা দেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

   ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সরকার সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। তারা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে, ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে দায়িত্ব গ্রহণের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও অন্যান্য সশস্ত্র বাহিনীর স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

এছাড়া, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৫ অনুযায়ী তারা ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।

জেলা ম্যাজিস্ট্রেটরা প্রতিটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করবেন। পাশাপাশি প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
ভোটাররা এখন মোবাইল অ্যাপে খুঁজে পাবেন ভোটকেন্দ্র
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি
শেরপুর-৩ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি