• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ ফেব্রুয়ারি হেলিকপ্টার যোগে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৭ ফেব্রুয়ারি একদিনের সফরে রংপুর বিভাগের তিনটি জেলায় হেলিকপ্টারযোগে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টায় দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবার সড়কপথে নয়, হেলিকপ্টার যোগে রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। ৭ ফেব্রুয়ারি তার সফরের দিন ঠিক হলেও নির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি। এটি নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও নির্বাচনী সফর সূচি নির্ধারকদের ওপর।”

ডা. জাহিদ হোসেন আরও জানান, তারেক রহমান দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের জনসভায় বক্তব্য রাখবেন।

সফরের সময়সূচিতে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের বিএনপি মহাসচিব সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনের মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন।

সফরের সুযোগ পেলে তিনি দিনাজপুরে তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারতও করবেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবকরাই দেশের মূল শক্তি: আবদুস সালাম
যুবকরাই দেশের মূল শক্তি: আবদুস সালাম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
এম এ মালিককে বিজয়ী করুন: এম ইলিয়াস পত্নী তাহসীনা রুশদির লুনা
এম এ মালিককে বিজয়ী করুন: এম ইলিয়াস পত্নী তাহসীনা রুশদির লুনা