• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৬ ধানের শীষের পক্ষে জোয়ার নেমেছে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পি.এম.
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোটারদের সাড়া অত্যন্ত উৎসাহজনক।

তিনি বলেন, সারা দেশের যেরকম একটি ফ্লো উঠেছে, আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানে মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেই ছোঁয়া আমাদের ঢাকা-৬ আসনে লেগেছে এবং আমরা অত্যন্ত আশাবাদী।

বুধবার ৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারির টিকাটলি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইশরাক জানান, গত দুইদিন ধরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় কিছু ছোটখাটো বিষয় নোট করা হয়েছে যা কমিশনের কাছে জানানো হবে। তবে তিনি বলেন, এর বাইরে আমাদের ঢাকা-৬ আসনে তেমন কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা আশা করছি বিপুল ভোটে জয় লাভ করব, ইনশাআল্লাহ।

তরুণদের উপস্থিতি নিয়ে কিছু জরিপে বলা হয়েছে যে বিএনপির পক্ষে তরুণরা নেই। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলোর কোনো গুরুত্ব নেই। নির্বাচনের দিন, ১২ই ফেব্রুয়ারি, সারা দেশের জনগণ দেখাবে তারা কাকে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয় লাভ করবে।

তিনি আরও বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তরুণদের নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। জনগণ সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং তার প্রতিফলন আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ দেখাবে।

প্রার্থী আশাবাদ প্রকাশ করেছেন যে ঢাকা-৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং জয়লাভ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৩৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মুক্তা, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ বুলবুল সহ প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/এমএস   


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
এম এ মালিককে বিজয়ী করুন: এম ইলিয়াস পত্নী তাহসীনা রুশদির লুনা
এম এ মালিককে বিজয়ী করুন: এম ইলিয়াস পত্নী তাহসীনা রুশদির লুনা
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস