• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখন জামায়াতে ইসলামী খুব কথা বলছে। তারা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। আমাদের পালিয়ে যেতে হয়েছিল। আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না।”

তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। যুদ্ধ করেছি একটি স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য।”

ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা সরকার গঠন করবে। এবারে সুন্দর নির্বাচন হবে, ভোটাররা যাকে মন চাইবে তাকেই ভোট দেবেন। তিনি জেলার উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন—বড় সড়ক, কলেজ-মাদ্রাসা উন্নয়ন, ভুট্টা চাষ ও বরেন্দ্র টিউবওয়েল নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে জামায়াত প্রার্থী সম্পর্কে তথ্যবিহীন মন্তব্য না করার আহ্বান জানান।

বিএনপির মহাসচিব বলেন, “হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে চাই। যুবকদের বিদেশে প্রশিক্ষণ পাঠিয়ে স্বাবলম্বী করা হবে। দক্ষিণাঞ্চলে প্রত্যেক ঘরে একজন করে বিদেশে যাবে। এতে এলাকার উন্নয়ন হবে। তথ্যপ্রযুক্তি ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। বিমানবন্দর চালুর আগে আয় বাড়ানোকে গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশলী কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সবাই এক হলে কাজগুলো সম্ভব।”

তিনি সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভয় নেই। আপনারা এ দেশের নাগরিক, আমিও এ দেশের নাগরিক। আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। কেউ আপনাদের ক্ষতি করবে না। আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সবার। এটা আপনার দেশ, আপনার মাটি।”

ফখরুল আরও বলেন, “আমি আপনাদের পুরোনো মানুষ, পরীক্ষিত মানুষ। এটা আমার শেষ নির্বাচন। এবারে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন। ভোট আপনাদের আমানত, এটা খেয়ানত করব না। আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। সততার সঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করব।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন
ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন
ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর
ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর