• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

ধর্ম ও শিক্ষার তাগিদে শোবিজ ছাড়লেন নওবা তাহিয়া

বিনোদন ডেস্ক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পি.এম.
নওবা তাহিয়া হোসাইন - ছবি-ভিওডি বাংলা

তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন ছোটপর্দায় মাত্র কয়েক বছরেই নিজের জায়গা করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং ভবিষ্যতের সম্ভাবনাময়ী তারকা হিসেবে গণ্য হচ্ছিলেন। ঠিক তখনই সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের দিকে নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নওবা তাহিয়া জানান, চার বছরের শোবিজ জীবনের পর তিনি থামার সিদ্ধান্ত নিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল। এজন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।”

তিনি আরও লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা ও আপন মানুষদের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক মনে হচ্ছে।”

নওবা জানান, ভবিষ্যতে তিনি আর কোনো নতুন নাটক, টেলিভিশন বা ওটিটি কাজ গ্রহণ করবেন না। তবে আগে করা কিছু কাজ প্রকাশ পেলে তাতে তিনি আর যুক্ত থাকবেন না। শেষ অংশে তিনি দর্শক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, “হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

নওবার কর্মজীবন শুরু হয় ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে। বড় হয়ে তিনি উপস্থাপনা থেকেই শুরু করেন তার প্রফেশনাল পথচলা। পরে তিনি নাটক, ওয়েবফিল্ম ও ওটিটি প্রজেক্টে নাম লেখান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ ও ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

শোবিজ থেকে সরে দাঁড়ানোর পেছনে তার মূল কারণ ধর্ম, ব্যক্তিগত শান্তি ও শিক্ষার প্রতি মনোযোগ। নওবা বলেন, এই সিদ্ধান্ত তাকে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ দেবে। তরুণ ও সম্ভাবনাময়ী এই অভিনেত্রী এখন ব্যক্তিগত উন্নয়ন ও শিক্ষার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে: প্রেস সচিব
সংঘর্ষের ঘটনায় অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে: প্রেস সচিব
এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক
এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ