• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পি.এম.
উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘এখানে দুটি অপশন রয়েছে। প্রথমত, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার দিয়ে শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি এই দায়িত্ব পালন করতে পারেন।’

ড. আসিফ নজরুল আরও জানান, ‘যদি কোনো কারণে তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করানো সম্ভব না হয়, সেক্ষেত্রে পরে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন।’

তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের