• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পি.এম.
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১১৬টি সংসদীয় আসনের ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে। বাকি আসনের ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারি নাগাদ পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

সচিব বলেন, “ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন চিফ আমাদের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা মূলত আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। আমাদের দিক থেকে কোনো শঙ্কা আছে কি না, সেটিও তারা জানতে চেয়েছিলেন।”

ব্যালট পেপার পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, “আদালতের নির্দেশনায় শেষ মুহূর্তে কিছু প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে কয়েকটি আসনে ব্যালট পেপার নতুন করে ছাপাতে হয়েছে। তবে ৭ তারিখের মধ্যে সব এলাকায় ব্যালট পৌঁছে যাবে।”

নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সচিব জানান, “আমরা মেটার সঙ্গে আলোচনা করছি। আমরা চাই না ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হোক। বরং আমরা অনুরোধ করেছি বিদ্রূপাত্মক, আক্রমণাত্মক বা অপপ্রচারমূলক কন্টেন্টগুলো ডাউন করে দেওয়া হোক। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সেল এ বিষয়ে মেটার সঙ্গে সমন্বয় করছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিব বলেন, সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার এবং নিয়মিত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার এবং দেশের ভেতরে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাওয়া ভোটারদের বিষয়ে তিনি জানান, ডাক বিভাগ ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট সংগ্রহ করেছে। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে ১ লাখ ৭১ হাজার ৬৮টি। এছাড়া ৬ হাজার ৯১ জন কয়েদি ভোটার নিবন্ধন করেছেন। তাদের ভোট গ্রহণ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

দেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “দেশি পর্যবেক্ষকদের কোনো ক্ষোভের অভিযোগ আমার দপ্তরে লিখিতভাবে আসেনি। তবে বিদেশি পর্যবেক্ষকদের মতো তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, সেদিকে আমাদের নজর রয়েছে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের