• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

বিএনপি গণমানুষের দল, জনগণই আমাদের শক্তি: মাহফুজ কবির

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা বলেছেন, বিএনপি গণমানুষের দল এবং সাধারণ মানুষের পক্ষে সবসময় কাজ করে। দলটির রাজনীতির ভিত্তি হচ্ছে এদেশের সাধারণ নাগরিক ও জনগণ। 

তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি জনগণ সবসময় বিএনপির পক্ষে সমর্থন প্রকাশ করে। স্বাধীনতার পর যতগুলো সুষ্ঠ, অবাধ নির্বাচন হয়েছে,  সব নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাহফুজ বলেন, ‘আজকের এই ঢাকা-১৭ আসনের জনগণের জন্য বড় সৌভাগ্য যে এ আন্দোলনের মহানায়ক, প্রবাস থেকে সুদূর নেতৃত্ব প্রদানকারী, ১৭ বছর লড়াই সংগ্রাম করে আন্দোলনের সফলতা এনেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। সম্প্রতি ১৭ আসনের একজন প্রার্থী  বার বার তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। মনে হয়, তিনি ভুলে গেছেন যে তিনি একটি দলের প্রার্থী। নিজের অবস্থান পরিষ্কার করতে তারেক রহমানের নাম ব্যবহার করছেন। আমরা এটি নিন্দা জানাই। নিজের দলের ম্যানিফেস্ট নিয়ে জনগণের কাছে যান। এ আসনের মানুষের জন্য আপনি কি করবেন?’

তিনি অভিযোগ করেন, ‘এই প্রতিদ্বন্দ্বীরা ধান্দাবাজি করছে। তারা ৭১, ৭৫, ৮১, ৮৭ এবং ৯৬ সালে ধান্দা করেছে। এ জাতি এদের চরিত্র জানে। তাদের কোনো ভোট নেই, কোনো জামানত থাকবে না। তারা ক্ষমতার স্বপ্ন দেখলেও জনগণ স্বাধীনতা বিরোধীদের কখনো সমর্থন করবে না।’

তিনি বলেন, ‘গুলশান বনানীর মানুষ অত্যন্ত উচ্চশিক্ষিত। এরা বৈদেশিকভাবে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত। এ এলাকায় অধিকাংশ সংস্কৃতিকর্মী, সাহিত্যিক ও কবির বসবাস। এছাড়াও ভাষানটেক কড়াইল বস্তির মানুষ তারেক রহমানকেই বিজয়ী করবে। ’

জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ সভাপতি আজিজুস সামাদ, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মিজানুর রহমান। 

উপস্থিত ছিলেন: কামাল উদ্দিন আহমদ, রুবেল হৃদয়, জাফর তালুকদার, শামীম রেজা, রাশেদ, ডাঃ তারিক, সাগর আহমদ নিয়াজ, সোহাগ ইসলাম, রুবেল আহমদ, রনি তালুকদার, আল আমিন, রাকিবুল ইসলাম রাফি, ইভা আফরিন, ফজলে রাব্বি সহ জাতীয়তাবাদী প্রচার দলের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ করেও লাভ হয়নি: মির্জা আব্বাস
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার
দেশে থেকেই পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা তাসনিম জারার