• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গাজায় শান্তি মিশনে বাংলাদেশের সেনা পাঠানোর বিষয়টি এখনই বাস্তব রূপ নিচ্ছে না। ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী দিনের নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজায় সেনা বা ফোর্স পাঠানোর বিষয়ে এখনো কোনো বাস্তব অগ্রগতি হয়নি। বর্তমানে এটি কেবল একটি সম্ভাবনার পর্যায়ে রয়েছে, এর বেশি কিছু নয়। বিষয়টি এখনো চূড়ান্ত বা ‘ক্রিস্টালাইজ’ হয়নি। কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করলেও দেশগুলোর মধ্যে পারস্পরিক আপত্তির বিষয়ও বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, পুরো বিষয়টি এখনো প্রাথমিক স্তরে আছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এটি কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এ বিষয়ে পরবর্তী সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে তারা কী পদক্ষেপ নেবে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তিনি বিষয়টিকে উল্টোভাবে দেখেন। তার ভাষায়, অনেক অমীমাংসিত ইস্যু এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তী সরকারের কাজ করা সহজ হয়।

তবে তিনি স্বীকার করেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব একটা সফল হতে পারেনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
২৯৭ আসনের ফল ঘোষণা, চট্টগ্রামের ২ আসন স্থগিত
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিপুল ভোটার উপস্থিতি ‘জাতির বিজয়’: ইসি সানাউল্লাহ
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের
বিএনপিকে অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয় চীনের