• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা আজ

ভিওডি বাংলা ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে নির্বাচনী জনসভা শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জ থেকে যাত্রা শুরু করে তার সফর চলে পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুর বোয়ালমারী পর্যন্ত, যেখানে ধারাবাহিকভাবে জনসভা অনুষ্ঠিত হবে।

সফরকে কেন্দ্র করে বরিশালের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সকাল থেকেই বাউফল পাবলিক মাঠে জমে উঠেছে ভিড়। সমর্থকরা বলছেন, “জামায়াত আমিরের এই আগমণ নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি ভোটের মাঠে প্রভাব ফেলবে।”

প্রকাশ্য তথ্য অনুযায়ী, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী
রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ
রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ