• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনা অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পি.এম.
উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ-ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে সেনাবাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানায়। সূত্রের উত্তর বাড্ডা এলাকায় পরিচালিত অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল এবং ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এই অভিযানে একজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আইএসপিআর জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হবে।

রাজধানীর এই অভিযান পুলিশ-বাহিনী সমন্বয়ে সন্ত্রাস ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেটের ১৫২ স্ট্যাম্প উদ্ধার
জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেটের ১৫২ স্ট্যাম্প উদ্ধার
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
নিঃশর্ত ক্ষমা চাইতে খালিদুজ্জামানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
নিঃশর্ত ক্ষমা চাইতে খালিদুজ্জামানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম