• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এপস্টেইন কেলেঙ্কারি

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পি.এম.
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্নবিয়র্ন ইয়াক্লান্ড

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্নবিয়র্ন ইয়াক্লান্ডের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের যোগাযোগের তথ্য নতুন প্রকাশিত নথিতে উঠে এসেছে। বিষয়টি ঘিরে নরওয়ের পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, যার মূল উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির সম্ভাবনা খতিয়ে দেখা। খবর দিয়েছে ডয়চে ভেল।

নরওয়ের অর্থনৈতিক অপরাধ তদন্ত সংস্থা আরকোক্রিমের পরিচালক পাল লোল্যেসেথ জানিয়েছেন, “তদন্তের যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করি। প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে, যে সময়ে এপস্টেইনের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, সেই সময় তিনি নোবেল কমিটির চেয়ার এবং কাউন্সিল অফ ইউরোপের সাধারণ সম্পাদক পদে ছিলেন।”

প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, সেই সময়কালে ইয়াক্লান্ড কোনো উপহার, ঋণ বা ভ্রমণের সুবিধা গ্রহণ করেছিলেন কি না এবং তা তার পদাধিকারের সঙ্গে জড়িত ছিল কি না—এসব বিষয়ও তদন্তের অংশ হবে।

ইয়াক্লান্ডের আইনজীবি আন্দ্রে ব্রোসভিট জানিয়েছেন, তার মক্কেল পুলিশি তদন্তের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজের ভিসা পাওয়ার তারিখ জানালো সৌদি আরব
হজের ভিসা পাওয়ার তারিখ জানালো সৌদি আরব
সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
সংঘাতের শঙ্কা তুঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা