• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদে ভূমিদস্যু গেলে পরিবর্তন আসবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পি.এম.
সাভার পৌরসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, আর দেশ পরিচালনা করবে বাংলাদেশের জনগণ। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা নতুন করে সে ধরনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি আর কখনো প্রতিষ্ঠিত হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন, সংস্কার ও ইনসাফ চায়। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো নতুন জালেমের আবির্ভাব দেখতে চায় না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ওই সময়ের পর নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের ঘটনা ঘটছে। এমনকি পাথর নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনাও ঘটেছে। তারাই আজ নতুন জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি এসব জালেমকে পরাজিত করার দিন। এটি ঋণখেলাপিদের পরাজিত করার দিন। সংসদে যদি ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা প্রবেশ করে, তাহলে দেশে প্রকৃত কোনো পরিবর্তন আসবে না।

জনসভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ সময় ১১ দলীয় জোটের সমর্থকরা বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করাই এখন সময়ের দাবি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল
বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল
ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ
হাবিবুর রশিদ ভোটারদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ
শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
যান চলাচল বন্ধ শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ