• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওবামাকে নিয়ে বিতর্কিত ভিডিও সরাল হোয়াইট হাউস, ক্ষমা চাইবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিতর্কিত ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে প্রকাশিত একটি ভিডিও সরিয়ে নিলেও, এ নিয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএনএনের অনলাইন প্রতিবেদনে শনিবার (৭ ফেব্রুয়ারি) জানানো হয়, ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে হোয়াইট হাউস সেটি প্রত্যাহার করে নেয়। ভিডিওটি অনলাইনে প্রায় ১২ ঘণ্টা সক্রিয় ছিল।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরিয়ে ফেলা হয়েছে। ভিডিওটির প্রথম অংশের বিষয়ে তিনি বলেন, তিনি সেটি দেখেছেন এবং অংশটি তার কাছে ভালো লেগেছে।

সিএনএনের তথ্যমতে, ভিডিওটির শুরুতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগের কথা উল্লেখ করা হয়। তবে বিবিসি জানায়, ভিডিওটি সরানোর আগে হোয়াইট হাউস প্রাথমিকভাবে এর পক্ষে অবস্থান নিয়েছিল। পরে বিষয়টি নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও প্রকাশ্যে সমালোচনা করেন।

সমালোচকদের মতে, ভিডিওটির মাধ্যমে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুলবশত একজন কর্মী ভিডিওটি পোস্ট করেছিলেন এবং বিষয়টি জানার পর তা সরিয়ে নেওয়া হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দাবি করা হয় যে, জালিয়াতির কারণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নাচের দৃশ্য দেখানো হয়, যেখানে বারাক ওবামার মুখ সংযোজন করা হয়েছিল।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
এপস্টেইন কেলেঙ্কারি নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
সৌদিতে প্রবাসীরাও এবার মদ কিনতে পারবেন
সৌদিতে প্রবাসীরাও এবার মদ কিনতে পারবেন
হজের ভিসা পাওয়ার তারিখ জানালো সৌদি আরব
হজের ভিসা পাওয়ার তারিখ জানালো সৌদি আরব