• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশকে সুস্থ করতে হলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে:  হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পি.এম.
ঢাকা-৯ আসনে  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাই মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন হাবিব-ছবি: সংগৃহীত

দেশকে সুস্থ করতে হলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শুধু শরীর সুস্থ করলেই হবে না, দেশকেও সুস্থ করতে হবে। আর দেশ সুস্থ রাখতে হলে গণতান্ত্রিক ধারা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৯ আসনে নিউ সিটি জিম এর ২২ বছর পদার্পণ ও  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাই মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশে যদি গণতন্ত্র থাকে, দেশ যদি নিরাপদ ও স্থিতিশীল থাকে, তাহলে মানুষ নিজের পরিবার ও সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারবে। এই দেশের জন্য অতীতে সহযোদ্ধারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়েছে। নির্বাচন উপলক্ষে শহীদ উসমান হাদি জীবন দিয়েছেন। এখন সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব জনগণের।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেদিন যদি মানুষ ভোট দেয় এবং দেশে ভোটের বিপ্লব ঘটে, তাহলে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, দেশকে তাবেদার বানাতে চায়, তারা আর সাহস পাবে না। ভোটের জোয়ার সৃষ্টি হলে চক্রান্তকারীদের রুখে দেওয়া সম্ভব হবে।

বিএনপির এই নেতা জানান, ভোটে অংশগ্রহণ না করলে দেশ আবার অনিরাপদ ও অগণতান্ত্রিক হয়ে পড়বে, নিরাপত্তা বিঘ্নিত হবে এবং নতুন করে ষড়যন্ত্র শুরু হবে। সে কারণেই তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিজের পরিবারসহ সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য।

ঢাকা–৯ এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যদি ঢাকা-৯ আসনে ভোট বিপ্লব ঘটে এবং মানুষ ব্যাপকভাবে ভোটকেন্দ্রে যায়, তাহলে সম্মিলিতভাবে এই এলাকার উন্নয়ন সম্ভব হবে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা, ওয়ার্ডভিত্তিক চর্চা কেন্দ্র গড়ে তোলা এবং শিশু-কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করতে হলে নির্বাচনে অংশগ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব জনগণের হাতে। দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণকে সবার আগে রাখার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি রাজনৈতিকভাবে ৩৮ বছর এবং ব্যক্তিগতভাবে প্রায় পাঁচ দশক ধরে এই এলাকায় বড় হয়েছেন। তাঁর অতীত ও বর্তমান এলাকার মানুষের কাছে জানা। জনগণ যদি তাঁকে যোগ্য মনে করেন, তাহলে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম এ আউয়ালের
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম এ আউয়ালের
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস
ধানের শীষের জয় নিশ্চিত, এম এ মালিক
ধানের শীষের জয় নিশ্চিত, এম এ মালিক