• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিনা টাকায় ভোট, বিনা টাকায় সেবা: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পি.এম.
পঞ্চগড়ের আটোয়ারীতে নির্বাচনী পথসভায় কথা বলছেন সারজিস আলম। সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘আপনারা বিনা টাকায় এই পাঁচটা দিন আমাদের জন্য কাজ করবেন, আর আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব আমি নেব। বিনা টাকায় ভোট, বিনা টাকায় সেবা—এটাই আমাদের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আপনারা যদি বিনা টাকায় ভোট দেন, তাহলে বিভিন্ন কার্ড কিংবা সরকারি সেবা পেতে আপনাদের আর কোনো টাকা দিতে হবে না। এই দেড় বছরে কেউ বলতে পারবে না যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কোনো কাজ করা হয়েছে। আমরা এই পরিবর্তনের জন্যই এসেছি।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘চাঁদার টাকা আমাদের কাছে নেই। অন্য দল টাকা দিয়ে ভোট কিনতে পারে, কিন্তু আমরা সেটা পারব না। আজ আপনাদের সামনে স্পষ্ট করে বলে যাচ্ছি—আমি এক টাকা দিয়েও একটি ভোট কিনব না।’ 

তিনি আরও বলেন, ‌‘আপনারা যদি চান এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হোক, তাহলে বিনা টাকায় ভোট দিয়ে শাপলা-কলিকে জয়ী করতে হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘কারো কথায় ভয় পেয়ে যদি আপনারা সিদ্ধান্ত বদলে ফেলেন, তাহলে আমাদের কষ্ট লাগবে। আমরা আমাদের জায়গা থেকে জান-প্রাণ দিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। কারো ভয়, ধমক বা প্ররোচনায় নয়—নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, কারা মানুষের জন্য কাজ করতে পারবে।’

জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি বলে একটি দল নানা কথা বলছে। কিন্তু আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি তাদের ভালো ব্যবহার দেখে। তারা তো মানুষের ওপর জুলুম বা নির্যাতন করেনি। আমরা ভালো মানুষের সঙ্গেই জোট করেছি।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের মালিক নয়, আপনাদের চৌকিদার হতে চাই: ডা. শফিকুর
দেশের মালিক নয়, আপনাদের চৌকিদার হতে চাই: ডা. শফিকুর
জামায়াতের নারী কর্মীদের বাধা ও মারধরের অভিযোগ
পাবনা-২ আসন জামায়াতের নারী কর্মীদের বাধা ও মারধরের অভিযোগ
মিজানুর রহমান মিনুর প্রচারণায় নেতাকর্মীদের ঢল
রাজশাহী-২ আসন মিজানুর রহমান মিনুর প্রচারণায় নেতাকর্মীদের ঢল