• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করলো ‘পাশা’ সংস্থার জন্য

নিজস্ব প্রতিবেদক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পি.এম.
সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-কে ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ইসি সচিব আখতার আহমেদ-এর বরাত দিয়ে এই তথ্য জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা নামের একটি এনজিও ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিল। নির্বাচন কমিশন তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবরের পর তাদের সক্ষমতা নিশ্চিত করতে না পারায় পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত সংস্থাটির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

জানা গেছে, নিজের বাসার একটি কক্ষকে সংস্থার কার্যালয় বানিয়ে এক ব্যক্তিনির্ভর সংস্থা ‘পাশা’ একাই ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিল। সংস্থাটির নির্বাহী পরিচালক হচ্ছেন সৈয়দ হুমায়ুন কবীর, এবং সংস্থার লোকবল হিসেবে আর কেউ নেই। বিষয়টি প্রকাশ হওয়ার পর সংবাদ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশব্যাপী একযোগে ২ দিন সারপ্রাইজ অভিযান
দেশব্যাপী একযোগে ২ দিন সারপ্রাইজ অভিযান
যৌথ অভিযানে ৩৬৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১টি অবৈধ অস্ত্র
যৌথ অভিযানে ৩৬৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১টি অবৈধ অস্ত্র
বিক্ষোভ নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: সরকারের বিবৃতি
বিক্ষোভ নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: সরকারের বিবৃতি