• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার চলবে’


প্রকাশ:  ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
‘ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার চলবে’

আদালত প্রতিবেদক

ভারতকে দেওয়া চিঠির জবাব না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক, দেশটি জবাব দেয় কি না। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে।

তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে। বহুমুখী সাক্ষ্যর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে। দ্রুত এ তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে