• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পি.এম.
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত

মৃত্যুর ছয় বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। এবার চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের এক্স গার্লফ্রেন্ড লেডি ভিক্টোরিয়া হার্ভে। তার দাবি, এপস্টেইন আদৌ মারা যাননি—তিনি এখনও জীবিত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এলবিসি’র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে এক সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া এই বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেন, এপস্টেইন বেঁচে আছেন এবং সুস্থ রয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে ‘ট্রিপ ভ্যান’-এ করে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যি বলতে আমার কখনো মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমার বিশ্বাস হয়না এপস্টেইন আত্মহত্যা করেছেন, তিনি ইসরায়েলে পালিয়েছেন।”

উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টেইনের মৃত্যুর খবর জানানো হয়। কারা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ওই বছরের ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে তাকে কারাগারের সেলে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন।

তবে তার মৃত্যু ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এপস্টেইনের ঘাড়ে আঘাতের চিহ্ন থাকার কথাও উঠে আসে, যা আত্মহত্যার সরকারি ব্যাখ্যা নিয়ে সন্দেহ আরও বাড়ায়।

এর মধ্যেই সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করেছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। পাশাপাশি কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে এপস্টেইন সংশ্লিষ্ট যৌন পাচার তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে হামলা হলে রুখে দাঁড়াতে প্রস্তুত হাজারো ইরাকি
ইরানে হামলা হলে রুখে দাঁড়াতে প্রস্তুত হাজারো ইরাকি
আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান সংশোধনে গণভোটও
আজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, সংবিধান সংশোধনে গণভোটও
গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যবস্থাকে বিপন্ন করছে: বিশ্ব নেতারা
গাজায় ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যবস্থাকে বিপন্ন করছে: বিশ্ব নেতারা