• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মহানগরের ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভিওডি বাংলা ডেস্ক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটের আগে ও পরে ৯৬ ঘণ্টার জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪, এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ পর্যন্ত আসনে কার্যকর হবে।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে এবং ৪৮ ঘণ্টা পরে কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান আয়োজন বা তাতে যোগদান, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না।

সুতরাং, এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ে কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় হিংস্র বা বিশৃঙ্খলাপূর্ণ আচরণ, ভোটার বা নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তিদের হুমকি বা ভীতি প্রদর্শন, এবং অস্ত্র বা শক্তি প্রদর্শন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, এই বিধান লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২ থেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫
সেনা অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫