• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোজায় সরকারি অফিস চলবে যেভাবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পি.এম.
সংগৃহীত ছবি

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আসন্ন। চাঁদ দেখা অনুযায়ী পবিত্র রমজান শুরু হবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি। এ মাসকে কেন্দ্র করে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, সঙ্গে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় নিজেদের আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচন স্থগিতের’ অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
‘নির্বাচন স্থগিতের’ অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ
হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ
উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা