• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা তিন মাস বাড়লো মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পি.এম.
সংগৃহিত ছবি

অন্তবর্তী সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতি আরও বাড়লো। এতে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানুয়ারি মাসের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করেছে। 

বিবিএস বলছে, জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ০.০৯ শতাংশ বেড়ে ৮.৫৮ শতাংশ হয়েছে।  খাদ্যপণ্যের দাম বাড়ায় এ নিয়ে টানা তিন মাসের মতো মূল্যস্ফীতি হার বেড়েছে। গত ডিসেম্বর ও নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়েছিল। ডিসেম্বর মাসে ছিল ৮.৪৯ শতাংশ। আর নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮.২৯ শতাংশ। 

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের পর নতুন সরকার সাড়ে আট শতাংশের বেশি মূল্যস্ফীতি পাবে, যা কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।

বিবিএসের হিসাব অনুসারে, গত জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৮.৮১ শতাংশ। টানা চার মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮.৭৭ শতাংশ।

মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায়, গত বছর জানুয়ারি মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের জানুয়ারিতে পেতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৫৮ পয়সা।

জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ০.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। ডিসেম্বর মাসে যেটি ছিল ৭.৭১ শতাংশ। ডিসেম্বর মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ থাকলেও জানুয়ারি মাসে সেটি কমে ৮.৮১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে ০.৩২ শতাংশ। এছাড়া জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৩ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.১৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ।

জানুয়ারিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.৬১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৫৪ শতাংশ।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিন সারাদেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে
দুই দিন সারাদেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস