• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ চারদিন

বিকাশ নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

নিজস্ব প্রতিবেদক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পি.এম.
ইন্টারনেট ব্যাংকিং। সংগৃহিত ছবি

নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  মোবাইল ব্যাংকিংয়ে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। আর ২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে জানানো হয়েছে। সার্কুলারটি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সংসদ নির্বাচনে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে রোববার দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তি হিসাবের সীমা নিন্মরূপভাবে নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। আর লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। অন্যান্য সকল ধরনের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ সময়ে সকল লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিন সারাদেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে
দুই দিন সারাদেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
রোজার আগে লেবু-মুরগির দাম চড়েছে, সবজি ও পেঁয়াজে স্বস্তি
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস
২ দিনের ব্যবধানে সোনার দামে বড় ধস