• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পি.এম.
সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এ জনসভায় অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফছার আলীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল সঞ্চালনা করেন।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব, মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্ঠা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, মোঃ শামছুল ইসলাম সাবেক সভাপতি রায়গঞ্জ উপজেলা বিএনপি, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলিম, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোষাম্বী, তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, তাড়াশ উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শাহআলম ফকির, উপজেলা যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা তাড়াশ ডিগ্রি কলেক মাঠে এসে জড়ো হন। স্লোগান, ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের প্রতীকে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ।

ভিওডি বাংলা/ শহিদুল ইসলাম রিপন/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারুন অর-রশিদের ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিএনপি প্রার্থী হারুন অর-রশিদের ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা
ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার নির্বাচনী জনসভা