• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৪তম বিসিএসের ২৪৪ জন প্রশাসন ক্যাডার পদায়ন

ভিওডি বাংলা ডেস্ক    ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পি.এম.
জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগৃহিত ছবি

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। এ লক্ষ্যে তাঁদের দেশের বিভিন্ন বিভাগে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩০ নভেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে গত ৫ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিভাগে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদান করা সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নির্বাচন স্থগিতের’ অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
‘নির্বাচন স্থগিতের’ অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ
হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ
উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা