• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের প্রচার শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনি প্রচারণা শেষ হবে। ফলে গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার বন্ধ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা, নির্বাচনে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে। 

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি ছুটি শ্রমিক ও কর্মচারীদের
নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি ছুটি শ্রমিক ও কর্মচারীদের
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ইসির নির্দেশনা জারি
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা, ইসির নির্দেশনা জারি
চট্টগ্রাম বন্দর ফের সচল, ধর্মঘট স্থগিত
চট্টগ্রাম বন্দর ফের সচল, ধর্মঘট স্থগিত