• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পি.এম.
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি দায়ের করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। 

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই মামলায় বিবাদী করা হয়েছে নাহিদ ইসলাম, নির্বাচন কমিশন সচিব এবং রিটানিং কর্মকর্তাকে।

এর আগে নাহিদ ইসলাম হাইকোর্টে আবেদন করেছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য, যা খারিজ হলে তিনি আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন।

ঢাকা-১১ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সবুজবাগ এলকার কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৯,০৭৮, যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৮৭৭, নারী ভোটার ২,১৬,১৯৮, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

নির্বাচনী ব্যবস্থাপনায় এই রিটের ফলাফলের প্রভাব ও প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীতা নিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-৪ আসনে নির্বাচনী জনসভায় জনতার ঢল
ঢাকা-৪ আসনে নির্বাচনী জনসভায় জনতার ঢল
তারেক রহমানের নেতৃত্বেই ঢাকা-৯ গড়ার প্রত্যয় হাবিবের
তারেক রহমানের নেতৃত্বেই ঢাকা-৯ গড়ার প্রত্যয় হাবিবের
ঢাকা-৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র
ঢাকা-৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র