• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীলফামারী

নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

নীলফামারী প্রতিনিধি    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর দশ সদস্যের কমান্ডো দল হেলিকপ্টার করে নীলফামারী স্টেডিয়াম মাঠে নামেন।

এ সময় নির্বাচনের দিন নীলফামারী জেলার দূর্গম এলাকার কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টার করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে দায়িত্ব পালন করবেন তা দেখানো হয়।
হেলিকপ্টার মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের ৯ জন প্যারা কমান্ডো সদস্য অংশ নেন।

এ সময় নীলফামারী স্টেডিয়াম মাঠের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষ সেনাবাহিনীর এ মহড়া দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন এবং তাদের কাজের সফলতা কামনা করেন।

ভিওডি বাংলা/ মোঃ মাইনুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল
জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হবে: মির্জা ফখরুল
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব: নুরুল ইসলাম
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর জবাব: নুরুল ইসলাম
দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাল ভোটের সরঞ্জাম
খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে পৌঁছাল ভোটের সরঞ্জাম